কিতাব বিভাগ:
ইলমী, আমলী, অভিজ্ঞ ও শিক্ষানুরাগী একদল উলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে তালীম-তরবিয়ত, দাওয়াত ও তাযকিয়ার সমন্বয়ে একটি আদর্শ কিতাব বিভাগ। যা জামাআতে উর্দূ হতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত।
হিফজ বিভাগ:
আমলী পরিবেশে তালীমের পাশাপাশি তরবিয়ত ও কুরআনুল কারীমের মানসম্মত হিফজ ও মশক করার সুব্যবস্থা।
নাযেরা বিভাগ:
স্কুল পড়ুয়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রদের স্বল্প সময়ে কিতাব ও হিফজ বিভাগের যোগ্য করে গড়ে তোলার ব্যবস্থা।
নূরানী বিভাগ:
প্রথম শ্রেণি হতে তৃতীয় শ্রেণি পর্যন্ত সহীহ-শুদ্ধভাবে কুরআনুল কারীম ও ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা। যাতে শৈশব হতে আমাদের সোনামণিরা ইসলামী ভাবধারায় গড়ে ওঠে, সুন্নাহসম্মত জীবন যাপনে অভ্যস্ত হয়।
তাহসীনুল কুরআন বিভাগ:
সর্বস্তরের মানুষের জন্য সহীহ-শুদ্ধভাবে কুরআনুল কারীম ও দ্বীনি শিক্ষার ব্যবস্থা।
ফতোয়া বিভাগ:
আকাঈদ, ইবাদাত, লেনদেন, দৈনন্দিন জীবনের সামাজিক আচার-আচরণসহ অন্যান্য মাসআলা-মাসাইলের দলীল ভিত্তিক শরয়ী সমাধানের ব্যবস্থা ।
সবাহী মক্তব বিভাগ:
স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্রদের কুরআনুল কারীম ও দ্বীনি প্রয়োজনীয় বিষয়াদির পাঠদান।
বয়স্কদের কুরআন শিক্ষা বিভাগ:
বয়স্কদের জন্য কুরআনুল কারীম শিক্ষা ও প্রয়োজনীয় মাসআলা-মাসাইল ইত্যাদি পাঠদানের ব্যবস্থা ।
দাওয়াত ও তাবলীগ বিভাগ:
শিক্ষার পাশাপাশি ছাত্রদেরকে দাওয়াতী মেযাজে গড়ে তোলা এবং জনসাধারণের মাঝে দ্বীনি চেতনা তৈরি করা ।
তাযকিয়া (আত্মশুদ্ধি) বিভাগ:
পড়া-লেখার পাশাপাশি ছাত্রদের মাঝে ইসলাহে নফসের (আত্মশুদ্ধির) প্রেরণা তৈরি করা এবং জনসাধারণের মাঝে আত্মশুদ্ধির মেহনত করা। যাতে সর্বস্তরের মানুষের মাঝে ইলম ও আমলের রুহানিয়াত পয়দা হয় এবং গুনাহ্ ছাড়ার অনুপ্রেরণা সৃষ্টি হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাসিক ইজতিমার ব্যবস্থা।
মজলিসে দাওয়াতুল হক বিভাগ:
সর্বস্তরের মানুষের মাঝে সুন্নতের আমলী মশক এবং সুন্নাহসম্মত জীবন যাপনে উদ্বুদ্ধ করা। মসজিদে-মসজিদে মুসল্লীদের মাঝে কুরআন-সুন্নাহর আদর্শ পৌঁছে দেয়ার ব্যবস্থা।
নূরানী তালীমুল কুরআন বোর্ড খুলনা:
সবার জন্য কুরআনুল কারীম ও দ্বীনি শিক্ষার ব্যাপক প্রচার-প্রসারের জন্য নূরানী বোর্ড রয়েছে। আলহামদুলিল্লাহ দেশের সকল বিভাগে তার কার্যক্রম চালু আছে। দ্রুত তার কার্যক্রম সারা দেশে আরো বিস্তৃত হচ্ছে। বর্তমানে প্রায় তের শত মাদরাসা অত্র বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।